বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচিতে কেএমপি কমিশনার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) বিকালে খুলনা পাবলিক কলেজে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের মান্যবর কমিশনার (অতিরিক্ত সচিব) জনাব মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) মান্যবর কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্যে কেএমপি কমিশনার বলেন, অতীতের ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ পুলিশ এখন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তিনি বলেন, বর্তমান পুলিশ বাহিনী জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি আরও আশ্বস্ত করেন, নির্বাচনের দিন প্রিজাইডিং অফিসারগণ নিজ নিজ কেন্দ্রের প্রধান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন এবং পুলিশ সর্বক্ষণিকভাবে তাদের নির্দেশনা অনুযায়ী কাজ করবে। নির্বাচনী নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আনসার ও পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বয়ে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স টহলে থাকবে।
কেএমপি কমিশনার আরও জানান, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের শরীরে Body-Worn Camera ব্যবহার করা হবে, যা সরাসরি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংযুক্ত থাকবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে ৫ মিনিটের মধ্যে কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছাবে বলেও তিনি আশ্বস্ত করেন।
এসময় খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আ. স. ম. জামশেদ খোন্দকার, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মুনীর আব্বাস, পিএসসি, জেলা নির্বাচন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জনাব ফয়সল কাদেরসহ প্রিজাইডিং অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102