বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহীদ জিয়ার ….স্বাস্থ্যমন্ত্রী বেহাত হওয়া রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ তেলাপোকা কোথায় পেল ওড়ার শক্তি? নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১ স্বাস্থ্য মন্ত্রীর নিকট হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ডেপুটি স্পীকারের নেতৃত্বে ৪ সদস‍্যের প্রতিনিধি দলের আজ চীন যাত্রা অভিনয়ে কি আর ফিরবেন না ক্যাটরিনা? খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

মায়ের কবরে শুয়ে ছিল শিশু!

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

ছোট্ট শিশুটি সব সময় মায়ের বুকে ঘুমাত। সারাক্ষণ পাশে থাকত, মায়ের গল্প শুনে ঘুমাত। কিন্তু পৃথিবীর নিয়মে মা এখন কবরবাসী। গল্প শুনতে পারছে না শিশুটি, ঘুমও আসছে না তার। বিষণ্ন মনে তাই কবরের মাঝেই শুয়ে পড়েছে।

এমন একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে কেনিয়াতে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মেয়েটি কবরের মাঝে শুয়ে আনমনে কাগজ নাড়াচ্ছে। তার চেহারায় দেখা যাচ্ছে বিষণ্নতা, খুব বড় কিছু হারানোর ছাপ।

ছোট্ট শিশুটি তার মায়ের মৃত্যুর পর তাকে বুকে জড়িয়ে ঘুমানোর আকাঙ্ক্ষা আর গভীর শোকে অস্থির। ছবিটি দেখে অনেকের চোখে পানি এসেছে, হৃদয় ভেঙে গেছে। অসংখ্য মানুষ শিশুটির প্রতি গভীর সহমর্মিতা ও দুঃখ প্রকাশ করেছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কেনিয়ার ওই গ্রামে মায়ের মৃত্যুর পর শিশুটি নিজেই কবরের কাছে গিয়ে সেখানে শুয়ে পড়ে। মায়ের সঙ্গে তার সম্পর্ক ছিল অত্যন্ত গভীর। প্রিয় মায়ের মৃত্যুতে সে মারাত্মক মানসিক ধাক্কা খেয়েছে। সেখান থেকে সে যেতেও চাচ্ছে না।

অনেকেই ছবিটিকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ ও ‘হৃদয়বিদারক’ বলে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে লিখেছেন, এই দৃশ্য আমাদের মনে করিয়ে দেয়—একজন শিশুর জীবনে বাবা-মায়ের উপস্থিতি কত বড় আশীর্বাদ।

ভাইরাল হয়ে যাওয়া ওই শিশুটির দ্রুত মানসিক সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার দাবি জানিয়েছেন নেটিজেনদের অনেকে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102