সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

মঞ্জুরুল মুন্সীর প্রার্থিতা বাতিল, ফেসবুক পোস্টে যা বললেন হাসনাত

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা নিয়ে লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।মুন্সীর মনোনয়ন অবৈধ ঘোষণার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে ওই আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘বাংলাদেশের জনগণ বনাম ব্যাংক ডাকাত ও ঋণখেলাপিদের ফাইটে বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে।এর আগে রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বৈধ ঘোষণা করলেও হাসনাত আবদুল্লাহর ঋণখেলাপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন (ইসি) মঞ্জুরুল আহসানের মনোনয়ন বাতিল করে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল আহসান হাইকোর্টে রিট করলে ২১ জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে নিয়মিত লিভ টু আপিল করেন। আজ সেটিও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102