বিয়ের পিঁড়িতে শাবনাজ-নাইমের কন্যা মাহাদিয়া
অনলাইন ডেস্ক রিপোর্ট
-
আপডেট টাইম:
রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকাই চলচ্চিত্রের একসময়ের তুমুল জনপ্রিয় জুটি শাবনাজ ও নাইমের ঘরে এখন উৎসবের আমেজ। তাদের বড় মেয়ে মাহাদিয়া নাইম এবং ইহসান মনসুর চৌধুরীর বিয়ের আনুষ্ঠানিকতা পারিবারিকভাবে সম্পন্ন হয়েছে।গেল বছরের ২৪ ডিসেম্বর ঢাকার উত্তরায় পারিবারিকভাবে এই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বর ইহসান মনসুর চৌধুরী সপরিবার অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন।জানা গেছে, মাহাদিয়া ও ইহসানের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল।মাহাদিয়া নাইম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক শেষ করেছেন। বর্তমানে উচ্চশিক্ষার জন্য তিনি অস্ট্রেলিয়ার সিডনিতে পাড়ি জমিয়েছেন। যাওয়ার আগেই দুই পরিবারের সম্মতিতে বিয়ের কাজ সম্পন্ন করা হয়।মেয়ের নতুন জীবনের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন বাবা নাইম। তিনি লিখেছেন, ‘নবদম্পতির নতুন জীবনের শুরুতে আপনাদের দোয়া ও মোনাজাত কামনা করছি। আল্লাহ যেন তাদের দাম্পত্য জীবনে ভালোবাসা ও বরকত দান করেন।’নাইম আরো বলেন, ‘মেয়ের পড়াশোনার জন্য বাইরে যাওয়ার অভিজ্ঞতা আগে থাকলেও এবারের বিদায়টা অন্যরকম।মনটা একটু খারাপ হলেও স্বস্তি যে, একটি ভালো পরিবারে মেয়েকে তুলে দিতে পেরেছি।’মা শাবনাজ জামাতা ও তার পরিবার নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, মাহাদিয়ার জন্য আমরা অসাধারণ একটি ছেলে পেয়েছি। পুরো পরিবারই অনেক ভালো।’
নিউজটি শেয়ার করুন..
-
-
-
- Print
- উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..