শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে শঙ্কা শিবির সভাপতির

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেছেন, ‘নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সরকারের পক্ষ থেকে যে ধরনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন ছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং নির্বাচন কমিশন একচেটিয়া ও একপক্ষকে সুবিধা দেওয়ার মতো বন্দোবস্ত করে ফেলেছে, যা পুরো নির্বাচনী পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।’

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টাওয়ার হাসপাতালে চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভা শেষে ফেরার পথে নেতাকর্মীদের ওপর বিএনপির হামলায় আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সাদ্দাম হোসেন বলেন, ‘নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় যেভাবে বিএনপির চাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে, তাতে জনগণের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে। এই ধারা অব্যাহত থাকলে জুলাই-পরবর্তী সময়ে দেশের মানুষ যে গণতান্ত্রিক ধারার স্বপ্ন দেখেছিল, তা ধূলিসাৎ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

চৌদ্দগ্রামে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

অন্যথায় যেকোনো অপ্রীতিকর ঘটনার দায় সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে সতর্ক করেন শিবির সভাপতি।’সাদ্দাম হোসেন বলেন, ‘সারা দেশে ২৩০-এর অধিক মানুষকে বিএনপি হত্যা করেছে। এরা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে। আক্রমণ করে মানুষকে হত্যা করাই এখন ক্ষমতায় যাওয়ার একমাত্র সিঁড়ি হিসেবে বেছে নিয়েছে।

বিএনপি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সেই রাজনীতি থেকে বের হয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, খুন, হত্যা, গুম— এজাতীয় কার্যক্রমের মধ্যে নিজেদের লিপ্ত করার জন্য অপপ্রয়াস চালাচ্ছে। আওয়ামী লীগের সময় যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করত, এসব মানুষরা এখন বিএনপির মাধ্যমে পুনর্বাসিত হয়েছে। তারা যদি এজাতীয় কার্যক্রম অব্যাহত রাখে, জুলাই বিপ্লবে ছাত্র-জনতা যেভাবে জীবন দিয়ে আওয়ামী ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে, তেমনিভাবে আবার জুলাইযোদ্ধা জেগে উঠবে এবং তাদের সব অপকৌশল নস্যাৎ করে দেবে ইনশা-আল্লাহ।

এর আগে শনিবার দুপুর আড়াইটার দিকে চৌদ্দগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত আয়োজিত নির্বাচনী সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। জামায়াত নেতাদের অভিযোগ— স্থানীয় বিএনপির নেতাকর্মীরা পরিকল্পিভাবে তাদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে।

এ ঘটনায় বিএনপি ও জামায়াতের অন্তত ৭ নেতাকর্মী আহত হয়েছেন

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102