সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
শাহজালাল বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) ওজনের ১৫টি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্টসহ ৩ জনকে আটক নজর বিডির ৪র্থ বছরে পদার্পণ, অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ফায়দাবাদে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন কফিল উদ্দিন আহমেদ কেন্দুয়ায় ফ্যামিলি কার্ডের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি চামড়া পণ্য ও জুতা কারখানার শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ রস সংগ্রহের মৌসুম, গাছে গাছে ব্যস্ত সময় গাছিদের যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হলেন পাকুন্দিয়ার কৃতি সন্তান আহমদ ফারুক খোকন

মার্কিন মধ্যস্থতায় শান্তি আলোচনা নিয়ে আশাবাদী জেলেনস্কি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে পরবর্তী শান্তি আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরো বিস্তারিত তথ্যের অপেক্ষা করছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। শনিবার (৩১ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় তিনি জানান, আগামী সপ্তাহে নতুন করে বৈঠক অনুষ্ঠিত হবে বলে তিনি আশাবাদী।

জেলেনস্কির বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে, সংযুক্ত আরব আমিরাতে রবিবার ইউক্রেন, রাশিয়া ও মার্কিন প্রতিনিধিদের যে বৈঠকটি হওয়ার কথা ছিল, তা সম্ভবত নির্ধারিত সময়ে হচ্ছে না। জেলেনস্কি বলেন, ‘আমরা মার্কিন পক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি এবং বৈঠকের বিষয়ে সুনির্দিষ্ট দিনক্ষণ ও বিবরণের অপেক্ষায় আছি।

ইউক্রেন যেকোনো আলোচনার জন্য প্রস্তুত।’এদিকে, শনিবার ফ্লোরিডায় রুশ প্রতিনিধি কিরিল দিমিত্রিভের সঙ্গে মার্কিন দূত স্টিভ উইটকফের নেতৃত্বাধীন দলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আলোচনা শেষে মার্কিন প্রতিনিধিরা একে উৎপাদনশীল ও গঠনমূলক বলে বর্ণনা করেছেন। প্রায় চার বছর ধরে চলা এই যুদ্ধ বন্ধে বর্তমানে কূটনৈতিকভাবে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র।

আলোচনার প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে ভূখণ্ড বা এলাকা দখলের বিষয়টি। মস্কোর দাবি, রাশিয়া দনবাস অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করছে (এমনকি যেসব এলাকা তাদের দখলে নেই সেগুলোও)। ইউক্রেন রাশিয়ার এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।

রুশ নীতিনির্ধারক ইউরি উশাকভ জানিয়েছেন, আলোচনার ক্ষেত্রে ভূমিই একমাত্র ইস্যু নয়, আরো অনেক অমীমাংসিত বিষয় রয়েছে।

কিয়েভ বর্তমানে পরবর্তী দফার আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। তবে ফলাফল পেতে হলে আলোচনাগুলো নিয়মিত হওয়া এবং বড় সিদ্ধান্তগুলোতে ঐক্যমত্যে পৌঁছানো গুরুত্বপূর্ণ বলে মনে করেন জেলেনস্কি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102