শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’

প্রশাসনের ভূমিকা নিয়ে মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে : ফুয়াদ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) বলেছেন, ‘বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) সংসদীয় আসনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী যদি ফ্যাসিবাদী সরকারের সময়ের মতো কোনো একটি পক্ষের ভূমিকা পালন করে, তাহলে দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।’

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বায়লাখালী মাস্টার বাড়িতে অনুষ্ঠিত ঈগল প্রতীকের এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, ‘প্রশাসনের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন তৈরি হয়েছে।

মাঠপর্যায়ে প্রশাসন নিরপেক্ষ না থাকলে নির্বাচনের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে’।তিনি অভিযোগ করে জানান, তার নেতাকর্মীদের ওপর একাধিকবার হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটলেও পুলিশ ঘটনাস্থলে দেরিতে পৌঁছেছে, যা নির্বাচনী আচরণবিধি ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। তিনি আরো দাবি করেন, নির্বাচনকে প্রভাবিত করতে পরিকল্পিতভাবে শক্তি প্রয়োগ ও ষড়যন্ত্র করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং জাকির হোসেন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, অ্যাডভোকেট রুহুল আমিন খায়ের, মোস্তাফিজুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102