শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে সফল অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়ার আবেদন নিরাপত্তার নামে বাকস্বাধীনতা দমন নয়: অপতথ্যের বিরুদ্ধেও কঠোর অবস্থান- ডেপুটি স্পীকার উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ ডেপুটি স্পীকারের সঙ্গে শিক্ষক-শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ  ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত। ঢাকা থেকে বিমানের রিয়াদগামী ফ্লাইট ৩০ নভেম্বর পর্যন্ত স্থগিত তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, নির্বাচিত হলে কালশী ও মিরপুর এলাকার মানুষের দীর্ঘদিনের উচ্ছেদ আতঙ্ক দূর করতে স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করবেন। একই সঙ্গে তিনি সকল ধর্ম ও বর্ণের মানুষের জন্য একটি অসাম্প্রদায়িক ও সম্প্রীতির সমাজ গড়ে তোলার প্রতিশ্রুতি দেন।

বুধবার (২৮ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার সপ্তম দিনে মিরপুর সিরামিক ও উত্তর কালশী এলাকায় গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। সকাল থেকে দলীয় নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে তিনি এলাকায় ঘরে ঘরে গিয়ে লিফলেট বিতরণ করেন এবং নিজের কর্মপরিকল্পনা তুলে ধরেন।

গণসংযোগ শেষে এক পথসভায় আমিনুল হক বলেন, “আমি এই এলাকারই সন্তান। এখানকার মানুষের প্রধান দুশ্চিন্তা উচ্ছেদ আতঙ্ক। নির্বাচিত হলে স্থায়ী পুনর্বাসন নিশ্চিত করাই হবে আমার সর্বোচ্চ অগ্রাধিকার।”

এ সময় তিনি অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তাঘাটের বেহাল দশা ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে একটি উপযুক্ত স্থানে কবরস্থানের ব্যবস্থা করার পরিকল্পনার কথাও জানান তিনি।

নির্বাচনী প্রচারণা নিয়ে আমিনুল হক বলেন, “প্রচারণার সপ্তম দিনে এসে দেখছি, বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ ও নিরপেক্ষ মুরুব্বিরাও স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হচ্ছেন। এটি পরিবর্তনের ইঙ্গিত।”

তবে প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে অভিযোগও তোলেন তিনি। আমিনুল হকের অভিযোগ, জামায়াতের প্রার্থী ও তাঁর কর্মীরা ভোটারদের বাসায় গিয়ে জাতীয় পরিচয়পত্রের নম্বর সংগ্রহ করছেন এবং আর্থিক প্রলোভন দেখিয়ে বিকাশ নম্বর নিচ্ছেন, যা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন। তিনি দাবি করেন, এসব অভিযোগের পক্ষে তাঁর কাছে ভিডিও প্রমাণ রয়েছে এবং বিষয়টি নিয়ে তিনি রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করবেন।

গণসংযোগকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ভোটারদের উদ্দেশে আমিনুল হক উস্কানি ও প্রলোভন এড়িয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102