রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আগামী ডিসেম্বরেই চালু হচ্ছে দেশের বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানে “এম্প্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার” পুঁজিবাজারের আমূল পরিবর্তনে প্রয়োজন সুশাসন এবং সেলফ-রেগুলেশন আইপিইউ সম্মেলনে যোগদানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন স্পীকার শিশুশ্রম নিরসনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ডেপুটি স্পীকারের ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত  বিজিএমইএ সভাপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প: এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বৈঠক

টঙ্গীতে খাস পুকুর ভরাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

টঙ্গীতে খাস পুকুর ভরাটের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লক্ষ টাকা জরিমানা করেছে এবং অবৈধ কাজ বন্ধের মুচলেকা আদায় করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার মোল্লার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক।

অভিযানে দেখা যায়, ভবন নির্মাণের উদ্দেশ্যে পাইলিংয়ের কাদা-মাটি ও নির্মাণ বর্জ্য ফেলে পার্শ্ববর্তী খাস পুকুর ভরাট করা হচ্ছে, যার ফলে জলাধার বিলুপ্ত ও জমির শ্রেণি পরিবর্তনের সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে সংশ্লিষ্ট এক ব্যক্তিকে ১ (এক) লক্ষ টাকা জরিমানা করা হয়।

অভিযানকালে অভিযুক্ত ব্যক্তি ভবিষ্যতে অবৈধ কার্যক্রম বন্ধ রাখবেন মর্মে মুচলেকা প্রদান করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জলাধার রক্ষা ও পরিবেশ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত চলবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102