বিটিএমএ-এর সভাপতি শওকত আজিজ বলেন, ‘পোশাক খাতের উদ্যোক্তাদের সঙ্গে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের একাধিকবার আনুষ্ঠানিক বৈঠক হয়েছে। এর আগে অনানুষ্ঠানিক বৈঠকে বিটিএমএ, বিজিএমইএ এবং বিকেএমই নেতারা দেশীয় শিল্পের স্বার্থে একমত হয়েছিল যে, যেসব সুতা শতভাগ স্থানীয়ভাবে উৎপাদন করা সম্ভব, সেগুলো বন্ড সুবিধার বাইরে আনা যেতে পারে।’