রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বিজিএমইএ সভাপতির সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক ত্রয়োদশ জাতীয় সংসদের সংসদ সদস্যদের সমন্বয়ে গঠিত জলবায়ু পরিবর্তন ও বাস্তুচ্যুতি বিষয়ক সংসদীয় ককাসের ১ম বৈঠক অনুষ্ঠিত ২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআইএমএম প্রধান নিকোলাস কৌমুজিয়ান এর সৌজন্য সাক্ষাৎ উপকূলীয় ১৪ জেলার সুরক্ষায় সাড়ে ৭ হাজার কোটি টাকার প্রকল্প: এলজিআরডি মন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের বৈঠক ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি আসতে পারে শিগগিরই, আলোচনায় যারা বর্জ্য ব্যবস্থাপনা ও লেক পরিচ্ছন্নতা কর্মসূচিতে এমপি জাহাঙ্গীর নিজ খরচে ৪৬ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে হাতবোমা ও বিপুল মাদকসহ আটক ৩৫

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তিতে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও জেলা প্রশাসনের সমন্বয়ে টাস্কফোর্সের যৌথ অভিযানে হাতবোমা ও বিপুল পরিমাণ মাদকসহ ৩৫ জনকে আটক করেছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে গাজীপুর মহানগরীর টঙ্গী বাজার এলাকার বিখ্যাত মাদক স্পট হাজীর মাজার বস্তিতে এ অভিযান পরিচালনা করেন সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্ব টাস্কফোর্সের সদস্যরা।

বিএনপিকে ভোট দিলে দেশের উন্নয়ন হবে : তারেক রহমান

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক গণমাধ্যমকে জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে টাস্কফোর্সের এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে এ অভিযান অব্যাহত থাকবে বলে এ কর্মকর্তা জানান।

 

জানা গেছে, শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী পুলিশ ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে টঙ্গীর হাজীর মাজার বস্তিতে অভিযান চালায়। এ সময় ৩৫ জনকে আটক করে, পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি হাতবোমা, ৩৪৭ পিস ইয়াবা, প্রায় ১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহীন খান কালের কণ্ঠকে  জানান, আজ শুক্রবার ভোররাতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বয়ে টাস্কফোর্সের সদস্যরা হাজীর মাজার বস্তিতে অভিযান চালিয়ে মাদকসহ আটকদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102