মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

উত্তরার বিএনপি নেতা মিঠুর বহিষ্কারাদেশ প্রত্যাহার

উত্তরা নিউজ প্রতিবেদন
  • আপডেট টাইম: শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজমল হুদা মিঠুর দলীয় বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এই বহিষ্কারাদেশ প্রত্যাহার কার্যকর হয়।

দলীয় সূত্রে জানা যায়, এর আগে দলীয় শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজমল হুদা মিঠুকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তিনি বহিষ্কারাদেশ প্রত্যাহারের জন্য আবেদন করেন। তার আবেদনের প্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনা শেষে দলীয়ভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন করেন।

বহিষ্কারাদেশ প্রত্যাহার সংক্রান্ত এক চিঠিতে উল্লেখ করা হয়, ভবিষ্যতে আজমল হুদা মিঠু দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে চলবেন এবং দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করতে সক্রিয় ভূমিকা পালন করবেন—এমন প্রত্যাশা দল রাখে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত চিঠির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102