বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জাতীয়তাবাদী দল বিএনপি সবসময়ই ত্যাগীদের মূল্যায়ন করে। দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঢাকা-১৪ আসনে সানজিদা ইসলাম তুলির হুঁশিয়ারি: দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ সতেরো বছরের নিপীড়ন সয়ে রাজনীতি করার নজির বিশ্বে বিরল: টঙ্গীতে প্রতিমন্ত্রী নূরুল হক নুর ঈদ উপহার বিতরণে জাহাঙ্গীর হোসেন: ‘পর্যায়ক্রমে সবাই পাবে ফ্যামিলি কার্ড’ নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর ছুটির দিনে অফিসে প্রধানমন্ত্রী, ‘কৃষক কার্ড’ চালুর অগ্রগতি নিয়ে সভা কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী যেভাবে অল্পের জন্য প্রাণে বাঁচলেন মোজতবা খামেনি, জানাল দ্য টেলিগ্রাফ সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদের সম্ভাব্য তারিখ

কুমিল্লায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

কুমিল্লার ২ ও ৭ আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিভাগের চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আরো চার নেতাসহ সারা দেশে মোট বিএনপির ২৩ নেতাকে বহিষ্কার করা হয়।

কুমিল্লার দুইজন হলেন—কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে বিদ্রোহী প্রার্থী ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন এবং কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের বিদ্রোহী প্রার্থী, ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের উপদেষ্টা ও দলের চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার সাবেক এপিএস-২ ইঞ্জিনিয়ার আবদুল মতিন।

কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দলের পদ-পদবিতে আছেন এমন কেউ বহিষ্কৃতদের পক্ষে কাজ করলে আগামীতে তাদের বিরুদ্ধেও দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।’

অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ‘দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাপরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য তাদেরকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102