শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

সিলেটে বিএনপির নির্বাচনী জনসভায় যোগ দিয়েছেন তারেক রহমান

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

সিলেটে বিএনপির নির্বাচনী সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এই সমাবেশ।

জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছাড়াও দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও সমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি সংসদীয় আসনে দল মনোনীত ও জোট সমর্থিত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ ইতিমধ্যেই কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভামঞ্চে উপস্থিত রয়েছেন।

এর আগে বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী জেলার নেতা-কর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন।

অনেককে ব্যানার ও দলীয় পতাকা হাতে মাঠের আশপাশে অবস্থান নিতে দেখা যায়। 

বৃহস্পতিবার সকাল থেকে মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। নির্ধারিত সময়ের আগেই মাঠের একটি বড় অংশ জনসমুদ্রে পরিণত হয়।

বিএনপির নেতা-কর্মীরা ধানের শীষ আঁকা এক রঙের গেঞ্জি, দলের চেয়ারম্যান তারেক রহমানের ছবিসংবলিত গেঞ্জি, দলের ব্যানার, ফেস্টুন ও সিলেটের বিভিন্ন জেলার দলীয় নেতাদের ছবি নিয়েও সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন।

স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠেছে জনসভাস্থল।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102