রক্ষণভাগে শক্তি বাড়াতে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে ক্রিস্টাল প্যালেসের সেন্টার-ব্যাক মার্ক গেয়িকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২৫ বছর বয়সী এই ইংলিশ সেন্টার-ব্যাককে দলে টানতে ২ কোটি পাউন্ড খরচ করতে হয়েছে সিটিকে। তবে আনুষ্ঠানিকভাবে গেয়ির ট্রান্সফার ফি নিয়ে কিছু জানায়নি পেপ গার্দিওলার দল।
এর আগে চলতি মাসের শুরুতে বোর্নমাউথ থেকে উইঙ্গার অ্যান্টোয়ান সেমেনিওকে দলে টেনেছিল সিটি।







