শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই জাদুঘর ঘুরে দেখলেন এনসিপি নেতারা যুক্তরাষ্ট্রে দাবানল নেভাতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১ মজুদদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, তাই ভেবে মজুদ করবেন : আইনমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস: রাষ্ট্রের দায়িত্ব ও দায়বদ্ধতা II – মং এ খেন মংমং যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি-তুরস্ক-পাকিস্তান সাড়ে ৭ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ইনফান্তিনোকে নরওয়ে ফুটবল প্রধানের আল্টিমেটাম দেশে ভারি বৃষ্টির সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস ৫৩ নং ওয়ার্ডের সড়কে নেমপ্লেট স্থাপনের উদ্যোগ চান মিয়া ব্যাপারীর ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির শঙ্কা

শৈলকুপায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মানসিক প্রতিবন্ধীর

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় মন্নু মোল্লা (৪০) নামের এক মানসিক প্রতিবন্ধী নিহত হয়েছেন। রবিবার (১৮ জানুয়ারি) ভোররাতের দিকে উপজেলার ঝাউদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত একই উপজেলার বিজুলিয়া গ্রামের আবু তৈয়ব মোল্লার ছেলে।

স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী মন্নু মোল্লা রাতে শৈলকুপা-হাটফাজিলপুর সড়কে ঘোরাঘুরি করছিলেন।

ভোর ৪টার দিকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ভোরে লোকজন রাস্তার পাশের তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা কালের কণ্ঠকে বলেন, ধারণা করা হচ্ছে ট্রাকের ধাক্কায় মন্নু নিহত হয়েছে।

অভিযোগ না থাকায় তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102