শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সিভিল এভিয়েশন একাডেমির সেমিনার: দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ জোরদার করা সময়ের দাবি দুর্গাপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু সাদাকাত-সালমানের ফিফটিতে পাকিস্তানের লড়াকু সংগ্রহ সর্বনিম্ন রেকর্ড গড়েছে ভারতীয় রুপির দাম দেশে ফিরলেন কাতারে আটকে পড়া ৪৩০ বাংলাদেশি যুদ্ধের কারণে ডি-৮ শীর্ষ সম্মেলন স্থগিত মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যুতে জামায়াতের শোক রামগতিতে ধর্ষণে ব্যর্থ হয়ে গৃহবধূকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ৩ কূর্মিটোলা ক্যাম্পে বিশুদ্ধ পানির কল উদ্বোধন করলেন আমিনুল হক দক্ষ ও প্রশিক্ষিত হওয়া সত্ত্বেও মামলা তদন্তের সুযোগ পাচ্ছেন না পুলিশ সার্জেন্টরা

বিষাক্ত প্রাণী থেকে সুরক্ষায় রাসুল (সা.) যে দোয়া পড়তে বলেছেন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

মানবতার মুক্তির দিশারি রাসুলুল্লাহ (সা.) ছিলেন উম্মাহর প্রতি সবচেয়ে বেশি দরদি ব্যক্তিত্ব। তাই উম্মাহর কল্যাণে সাহাবিদের বিভিন্ন দোয়া শিখিয়েছেন।  নানা ধরনের অনিষ্টতা থেকে বাঁচতে দোয়া অনুসারে আমলে উৎসাহ দিয়েছেন। এর মধ্যে একটি দোয়া রয়েছে, যা পড়লে বিষাক্ত প্রাণীসহ সব ধরনের ক্ষতিকর বস্তু থেকে সুরক্ষা পাওয়া যায়।

দোয়াটি হলো—

 

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ 

উচ্চারণ : আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খলাক।

অর্থ : আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে সৃষ্টিজগতের সব ধরনের অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যে ব্যক্তি সকাল-সন্ধ্যা এই দোয়া তিনবার পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষতিকর প্রাণী, বিশেষ করে সাপ, বিচ্ছু প্রভৃতি বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন।’ (তিরমিজি, হাদিস : ৩৬০৪)

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102