শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি! জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন এমপি, এস এম জাহাঙ্গীর জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা লালমনিরহাটে নিহত শিশু নন্দিনীর পরিবারের সাথে সাক্ষাৎ ডেপুটি স্পিকারের নির্দেশে মানিক মিয়া এভিনিউয়ে সবুজায়ন, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা বৃদ্ধি দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ: ফুটবল ও সংস্কৃতির মেলবন্ধনে আরও দৃঢ় হচ্ছে বাংলাদেশ-আর্জেন্টিনা মৈত্রী বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ খালে ভেসে যাওয়া বৃদ্ধাকে বাঁচিয়ে প্রশংসায় ভাসছে শিশু মারিয়া ‘আমরা ইরানে টাকা দিচ্ছি না, তবে অন্যরা চাইলে বিনিয়োগ করতে পারে’

রামগতিতে ৪ লাখ টাকার জাটকা ইলিশ জব্দ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

লক্ষ্মীপুরের রামগতিতে কোস্টগার্ডের অভিযানে প্রায় ৪ লাখ টাকা মূল্যের জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার টাংকির ঘাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে একটি ট্রাক তল্লাশি করে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাটকা জব্দ করেন কোস্টগার্ডের সদস্যরা।

রামগতি কোস্টগার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত দুইটার দিকে মেঘনা নদীর টাংকিরঘাট এলাকায় অপরিচিত একটি ট্রাক দেখে সন্দেহ হলে স্থানীয়রা কোস্টগার্ডকে খবর দেয়।

তখন কোস্টগার্ড এসে ট্রাকটি তল্লাশি করলে বিপুল পরিমাণ জাটকা ইলিশ দেখতে পায়। তৎক্ষণাৎ ওই ট্রাক, ট্রাকের চালক ও হেলপারকে আটক করে কোস্টগার্ড। এবং ট্রাকভর্তি জাটকা ইলিশ জব্দ করা হয়। পরে মুচলেকা নিয়ে ট্রাকসহ আটক চালক ও হেলপারকে ছেড়ে দেওয়া হয়।

জব্দকৃত জাটকা উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে স্থানীয় কয়েকটি মাদরাসা, এতিমখানা ও অসহায় দরিদ্রদের মাঝে বিতরণ করে দেওয়া হয়।

 

জাটকা ইলিশ জব্দের বিষয়টি নিশ্চিত করে রামগতি কোস্টগার্ডের অফিসার মো. রিয়াদ হোসেন বলেন, জাটকা নিধন রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102