বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহীদ জিয়ার ….স্বাস্থ্যমন্ত্রী বেহাত হওয়া রাষ্ট্রীয় সম্পত্তি পুনরুদ্ধার ও মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়নে আইনি লড়াই জোরদার করা হবে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বিরোধীদলীয় নেতার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ তেলাপোকা কোথায় পেল ওড়ার শক্তি? নীলফামারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১ স্বাস্থ্য মন্ত্রীর নিকট হাম রোগীদের চিকিৎসার সুবিধার্থে ভেন্টিলেটরসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর ফিলিপাইনের ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৬ ডেপুটি স্পীকারের নেতৃত্বে ৪ সদস‍্যের প্রতিনিধি দলের আজ চীন যাত্রা অভিনয়ে কি আর ফিরবেন না ক্যাটরিনা? খালাস পেলেন ক্রিকেটার নাসির-তামিমা দম্পতি

ইরানের জাতীয় প্রতিষ্ঠান দখলে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান ট্রাম্পের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
ইরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে দেশটির জাতীয় প্রতিষ্ঠানগুলো দখল নিতে বিক্ষোভকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে তিনি এই আহ্বান জানান।পোস্টে ট্রাম্প বলেন, “ইরানের দেশপ্রেমিক জনগণ, আপনারা বিক্ষোভ-আন্দোলন কর্মসূচি চালিয়ে যান—নিজেদের জাতীয় প্রতিষ্ঠানগুলোর দখল নিন।হত্যাকারী-নির্যাতনকারীদের নাম নথিবদ্ধ করুন। তাদের অনেক চড়া মূল্য দিতে হবে। একই পোস্টে ‘সাহায্য আসছে’ বলে আন্দোলনকারীদের আশ্বস্ত করেন মার্কিন প্রেসিডেন্ট।” প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন, ‘বিক্ষোভকারীদের নির্বিচারে হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তেহরানের কর্মকর্তাদের সঙ্গে যাবতীয় বৈঠক বাতিল করেছি।(ইরানের বিক্ষোভকারীদের জন্য) সহযোগিতা আসছে। মিগা!!! (মেইক ইরান গ্রেট এগেইন)।’  ইরানের বিক্ষোভকারীদের জন্য যে ধরনের সাহায্য আসছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি মার্কিন প্রেসিডেন্ট। এ বিষয়ে তাকে প্রশ্ন করা হলে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি দুঃখিত, সেটা আপনাদেরই খুঁজে বের করতে হবে।তবে পরে একই দিন মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি আন্দোলনকারীদের মৃত্যুদণ্ড দেয় তবে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়া হবে। তিনি আরো বলেন, হামলায় হতাহতের নির্ভুল তথ্য এখনো পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102