রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

নারায়ণগঞ্জে তুলা কারখানায় আগুন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

নারায়ণগঞ্জ আড়াইহাজারে একটি তুলা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে আড়াইহাজার থানাধীন ফতেপুর ইউনিয়নের লালুরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্ত কারখানাটি স্থানীয় মো. সামাদের মালিকানাধীন। তিনি লালুরকান্দি এলাকার মৃত রহমান মেম্বারের ছেলে।

অগ্নিকাণ্ডে তুলা, ঝুটসহ কারখানার বিভিন্ন যন্ত্রপাতি পুড়ে গিয়ে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মালিক পক্ষের।

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে হঠাৎ করে কারখানার ভেতর থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে তুলা, ঝুট ও যন্ত্রাংশে। আগুনে তুলা তৈরির তিনটি মেশিন, একটি মোটরসহ পুরো কারখানার একটি বড় অংশ পুড়ে যায়।

খবর পেয়ে আড়াইহাজার উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় আড়াইহাজার থানা পুলিশের সদস্য ও স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে সহায়তা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

যেহেতু কারখানার মেশিন পুড়ে গিয়েছে কারখানার বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনই বলতে পারছি না কী পরিমাণ ক্ষতি হয়েছে।

আড়াইহাজার ফায়ার স্টেশনের ইনচার্জ রবিউল জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ঝুটের গোডাউনের পাশেই তুলা তৈরির কারখানা হওয়ায় আগুন কারখানায় ছড়িয়ে পড়ে এবং ক্ষয়ক্ষতি হয়। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরবর্তী সময়ে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102