রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
নিজ খরচে ৪৬ নেতাকর্মীকে ওমরাহে পাঠালেন লুৎফুজ্জামান বাবর স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

মির্জাপুরে বাসচাপায় প্রাণ গেল যাত্রীর

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরে বাসচাপায় শামসুল হক নামে এক যাত্রী নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শামসুল হক নীলফামারীর সৈয়দপুর উপজেলার টার্মিনাল গ্রামের মৃত জয়েন মাহমুদের ছেলে।

পুলিশ জানায়, সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা ব্লু বার্ড ট্রাভেলসের একটি বাস রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের বাওয়ার কুমারজানি এলাকায় পৌঁছয়।

এসময় সেখানে দাঁড়িয়ে থাকা অপর একটি বাসকে ধাক্কা মারে। বাসের সামনে দাঁড়িয়ে থাকা বাসের যাত্রী শামসুল হক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।গোড়াই হাইওয়ে থানার ওসি মো. সোহেল সারোয়ার সাংবাদিকদের জানান, দুর্ঘটনার খবর পেয়ে দুর্ঘটনাকবলিত বাস দুটি আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102