সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
১৫ বছরের কম বয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না কাসেমিরোর অভিষেক ম্যাচে পেনাল্টিতে জয় ইন্টার মায়ামির সেনাবাহিনীকে আধুনিক করতে সরকারের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী খিলক্ষেতে যাত্রীবাহী প্রাইভেটকারে তুলে ব্যাংকারকে অপহরণ: গ্রেপ্তার ২, গাড়ি উদ্ধার খুলনায় ভাড়া বাসা থেকে টিকিট কালেক্টরের অর্ধগলিত মরদেহ উদ্ধার দেশের স্বার্থে ট্রাম্পের বিরোধিতাও করব: ব্রিটিশ প্রধানমন্ত্রী স্থানীয় নির্বাচন সামনে রেখে প্রস্তুতির নির্দেশ ডায়নামিক সিটি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন সালমা আদিলের দায়িত্ব গ্রহণ বাংলাদেশ সেনাবাহিনীর ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান রূপসা ব্রিজ টোল প্লাজায় র‍্যাব-৬-এর অভিযান, লাগেজভর্তি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ইরানের চলমান বিক্ষোভ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প কার্যত সন্ত্রাসীদের উসকে দিয়েছেন, যাতে তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনে। খবর আল জাজিরার।

আরাগচি আরও বলেন, ‘ট্রাম্পের এই বক্তব্যই সন্ত্রাসীদের অনুপ্রাণিত করেছে। তারা চায় রক্তপাত ঘটিয়ে পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যেতে, যাতে বাইরের শক্তি হস্তক্ষেপ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে একই সঙ্গে সংলাপের পথও আমাদের জন্য খোলা।’

চলমান বিক্ষোভের জেরে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এ বিষয়ে আব্বাস আরাগচি জানান, শিগগিরই সারা দেশে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হবে।

তিনি বলেন, এ বিষয়ে সরকার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যাতে দ্রুত অগ্রগতি সম্ভব হয়।

আরাগচি আরও জানান, শুধু সাধারণ জনগণের জন্যই নয়, দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়গুলোর ক্ষেত্রেও ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

চলমান এ বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে ‘হস্তক্ষেপের’ হুমকি দিয়েছেন। ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। গত শনিবারও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের ‘সহায়তা দিতে প্রস্তুত’।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102