রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

মিয়ানমারের বিদ্রোহীদের মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

কক্সবাজার টেকনাফের হোয়াইক্যং এলাকায় মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক মোহাম্মদ হানিফের (২২) পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

সোমবার (১২ জানুয়ারি) সকালে নাফ নদীর বেড়িবাঁধ এলাকার শাহজানের দ্বীয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

তিনি হোয়াইক্যং লম্বা বিল মাঝের পাড়া এলাকার ফজল করিমের ছেলে।

ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় এনজিও সংস্থার হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার ছোট ভাই মো. আমিন।

তবে এ ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করার চেষ্টা করছিলেন স্বজন ও এলাকাবাসী। পরে স্থানীয় বিএনপির নেতা ও গণ্যমান্য মানুষ এসে অবরোধকারীদের সরিয়ে দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

স্থানীয়রা জানান, সকালে হানিফ তার মৎস্য ঘের দেখতে যায়। এমন সময় হঠাৎ মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর পুতে রাখা মাইনে পা পড়লে সঙ্গে সঙ্গে তার বাম পা শরীরের মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পায়েও আঘাত প্রাপ্ত হয়ে মাঠিতে পড়ে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা জুনায়েদ আলী চৌধুরী জানান, আমাদের হোয়াইক্যং এলাকার অধিকাংশ মানুষের পেশা সীমান্তের মৎস্য ঘের, লবণের মাঠ। আর এলাকার বেশিরভাগই ব্যবসা সীমান্ত কেন্দ্রীক। মৎস্য ও লবণ মাঠ করতে যাওয়া মানুষ যদি প্রতিনিয়ত এভাবে মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর গুলি, মাইন ও অপহরণের শিকার হয় তাহলে তারা সংসারের আয়-রোজগার কেমন করে করবে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি সীমান্তের মিয়ানমার বিদ্রোহী গোষ্ঠীর পুতেরাখা মাইনগুলো শনাক্ত করে দ্রুত সরিয়ে নেওয়ার জন্য। অন্যথায় আমাদের জীবন-জীবিকা ও নিরাপত্তার জন্য আমরা কর্মসূচি দিতে বাধ্য হবো।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন রুদ্র জানান, আমরা ঘটনার বিষয়ে শুনেছি এবং আমাদের পুলিশের টিম পাঠাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102