রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের” টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ রাজপথে নামার হুঁশিয়ারি ১১ দলীয় জোটের ‘রাক্ষস’-এ নায়ক সিয়াম, খলনায়কও সিয়াম সালমানের রান আউট প্রসঙ্গে লিটন—‘এখানে কেউ চ্যারিটি লিগ খেলতে আসেনি আমিরাতে থাকা মার্কিন ‘গোপন ঘাঁটিতে’ হামলার ঘোষণা ইরানের ইসলামের সমরনীতি : শান্তি প্রতিষ্ঠার নৈতিক সংগ্রাম রমজানে রাসুল (সা.)-এর দানশীলতার অনন্য দৃষ্টান্ত সিভিল এভিয়েশন একাডেমির সেমিনার: দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ জোরদার করা সময়ের দাবি

জামায়াত আমিরের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশন প্রধানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল। সোমবার দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠককালে তারা বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ব্যাপারে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্টভাবে কাজ করবে বলে বৈঠকে উল্লেখ করা হয়। এছাড়া বাংলাদেশের সব সাংবিধানিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে আরো শক্তিশালী ও টেকসই করার ব্যাপারে তারা অভিমত ব্যক্ত করেন।

এ সময় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আশ্বাস প্রদান করা হয়, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউনিয়নের ২০০ সদস্যের একটি প্রতিনিধিদল কাজ করবে। ভবিষ্যতে ইউরোপীয় ইইউনিয়ন ও বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিশিষ্ট শিক্ষাবিদ ড. যুবায়ের আহমেদ, উন্নয়ন টিম লিড দেওয়ান আলমগীর এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102