রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

নিকুঞ্জে ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’ এর কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর ভাসমান মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। বিশেষ করে ঢাকার ছিন্নমূল জনগোষ্ঠীর জন্য এই শীত ক্রমেই অসহনীয় হয়ে উঠেছে। এমন বাস্তবতায় মানবিক দায়িত্ববোধ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন।

আজ রবিবার (১১ জানুয়ারি ২০২৬) ঢাকার নিকুঞ্জ–২ এর জামতলা এলাকার জাহিদ ইকবাল চত্বর সংলগ্ন রাস্তায় ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এ সময় স্বেচ্ছাসেবকরা সরাসরি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক, সিনিয়র সাংবাদিক জাহিদ ইকবাল, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (ডেভেলপমেন্ট) অ্যাডভোকেট তসলিম, তরুণ কবি ও সাংবাদিক তাসবির ইকবাল এবং সংগঠনের সদস্য লাবিব।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন, “শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। মানবিক সহানুভূতি থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের কাছে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের আরও বেশি করে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ ধরনের মানবিক উদ্যোগে উপকৃত মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে, যা শীতের নির্মম বাস্তবতার মাঝেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102