রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের” টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ

ইরানে বিক্ষোভে নিহতের সংখ্যা বেড়ে ৬২

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ৬২ দাঁড়িয়েছে। রিয়ালের ব্যাপক দরপতন, নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এবং অসহনীয় জীবনযাত্রার ব্যয়ের প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর থেকে এ বিক্ষোভ শুরু হয়। চলমান এ বিক্ষোভ ইরানের রাজধানী তেহরান থেকে শুরু হয়ে এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। গত ১৩ দিনের বিক্ষোভে ৪৮ জন বিক্ষোভকারী ও ১৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো

নিহতদের মধ্যে ৯টি শিশু রয়েছে বলে জানায় নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন।  নিহতের পাশাপাশি অন্তত ২ হাজার ২৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ)।

দ্রব্যমূল্যের লাগামছাড়া ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক দুরবস্থা নিয়ে শুরু হওয়া বিক্ষোভটি সরকার পতনের ডাক দিলে ইরান সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে।

ইরানের ভেতরে বিবিসিসহ অধিকাংশ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ওপর সংবাদ পরিবেশনে নিষেধাজ্ঞা রয়েছে। দেশের বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, মেট্রো স্টেশন, ব্যাংক ছাড়াও বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে।  পরিস্থিতি সামাল দিতে ইন্টারনেট বন্ধ রেখেছে সরকার।

ইরানে চলমান এ বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  চলমান আন্দোলনে সরকার কঠোর হলে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন তিনি। এদিকে বিক্ষোভকারীরা ট্রাম্পের পক্ষে কাজ করছেন বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102