বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

গণভোটের প্রচারণায় মসজিদে মসজিদে ইউএনও

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

বড়লেখায় বিভিন্ন মসজিদে মসজিদে গিয়ে গণভোটের প্রচারণা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী। জুমার নামাজের পর মুসল্লিদের জড়ো করে তিনি গণভোটের গুরুত্ব ও নিয়মাবলী বুঝিয়ে দেন এবং নির্বাচন কমিশনের ছাপানো এ সংক্রান্ত লিফলেট বিতরণ করেন। 

উপজেলার তালিমপুর ইউনিয়নের বড়ময়দান জামে মসজিদে জুমার নামাজের পর মুসল্লিদের জড়ো করে তিনি গণভোট ২০২৬ সংক্রান্ত সচেতনতামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, দেশের চাবি আপনাদের হাতে। আপনাদের মতামতের ভিত্তিতেই সংস্কার ও পরিবর্তন নির্ধারিত হবে। আগামী নির্বাচন গণমানুষের নির্বাচন নিশ্চিত করতে চায় সরকার। পরে বিকাল পর্যন্ত তিনি বিভিন্ন মসজিদে গিয়ে সাধারণ জনগণ ও মুসল্লিদের মধ্যে গণভোট ২০২৬-এর উদ্বুদ্ধকরণ লিফলেট বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102