সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
সিলেটে ইউপি চেয়ারম্যানের ওপর হামলা, দুই গ্রামের সংঘর্ষে আহত ৩৫ ২৭ বছর পর এরশাদ শিকদারের সহযোগী গ্রেপ্তার বাংলাদেশ-অস্ট্রেলিয়া সামরিক সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ ট্রেনচালকের বুদ্ধিমত্তায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন হাফেজ আব্দুল মোমিন ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দল পেশাজীবীদের আস্থার ঠিকানা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেন্দুয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চান শমিত

তামিমকে ‘ভারতীয় দালাল’ বলে বিসিবি পরিচালকের পোস্ট

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করে আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম।

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি তামিমকে ‘ভারতীয় দালাল’ আখ্যা দেন, যা ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হলে পরে পোস্টটি মুছে ফেলেন।

বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তামিম ইকবালের একটি মন্তব্যসহ ফটোকার্ড শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’

পোস্টটি বেশ কিছু সময় অনলাইনে থাকায় সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। গভীর রাতে সেটি সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়ে ওঠে।

মূলত আসন্ন ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ এবং মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্তকে কেন্দ্র করে চলমান বিতর্কের মধ্যেই তামিম নিজের অবস্থান তুলে ধরেন। মিরপুরের সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তামিম জানান, মোস্তাফিজকে আইপিএল থেকে ফিরিয়ে আনার সিদ্ধান্তটি নিঃসন্দেহে হতাশাজনক। একই সঙ্গে বোর্ডে থাকলে তিনি কী ধরনের সিদ্ধান্ত নিতেন—এমন প্রশ্নে তামিম বলেন, দায়িত্বে থাকলে দেশের ভবিষ্যৎ ও সামগ্রিক দিক বিবেচনা করেই সিদ্ধান্ত নিতেন তিনি। হঠাৎ করে মন্তব্য করা ঠিক নয় বলেও মত দেন সাবেক এই অধিনায়ক। তার মতে, অনেক সময় আলোচনার মাধ্যমেই জটিল বিষয়গুলোর সমাধান সম্ভব।

এছাড়া তিনি আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অবস্থান ও আর্থিক বাস্তবতার দিকটিও তুলে ধরেন। তামিম বলেন, বাংলাদেশের ক্রিকেটের আয়ের প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশই আসে আইসিসি থেকে। তাই সব দিক বিবেচনা করে যে সিদ্ধান্তটি দেশের ক্রিকেটের জন্য সবচেয়ে উপকারী হবে, সেটিই নেওয়া উচিত।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102