স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে গু’লি করে হ’ত্যা’’র প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল করেছে আজাদীর মঞ্চ।
আজ (বৃহস্পতিবার) মাগরিবের নামাজের পর উত্তরার শহিদ মুগ্ধ মঞ্চ থেকে প্রতিবাদী এই মশাল মিছিল শুরু হয়ে আশপাশের সড়কগুলোতে প্রদক্ষীণ করে। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আলোচিত শিক্ষার্থী ও স্যোশাল এক্টিভিস্ট মহিউদ্দিন রনি।
বক্তব্যে মহিউদ্দিন রনি বলেন, আজ হাদী হ’ত্যা’র বিচারহীনতার ২৮ দিন হয়ে যাচ্ছে। আজকে ২৮ দিনের মধ্যে যদি হাদি হ’ত্যা’র বিচার হতো তাহলে মুসাব্বির ভাইকে আমাদের হারাতে হত না।
তিনি বলেন, আমরা প্রত্যেককে বলতে চাই মুসাব্বির হ’ত্যা’কা’ন্ড কোন বিচ্ছিন্ন ঘটনা না। আপনারা যারা নেতা আছেন- যারা বু/লে/ট প্রুফ গাড়িতে করে চলাফেরা করেন, আপনারা কিভাবে বুঝবেন একটা পরিবার যখন তার ছেলে হারায়, স্ত্রী তার স্বামী হারায়; তখন ওই মায়ের কি ক/ষ্ট হয়, ওই ওয়াইফের কি ক/ষ্ট হয়।
রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে রনি বলেন, আপনারা যদি নিজেদের কর্মীদের জন্য ল/ড়া/ই করতে না পারেন, আপনাদের নেতা সাজার দরকার নাই। আমরা আমাদের ভাই হাদি হ/ত্যা/র বিচার চাই, আমাদের ভাই মুসাব্বির হ/ত্যা/র বিচার চাই। আমরা এদেশের প্রতিটি মানুষের জা/নমা/লের নি/রা/পত্তা চাই। অন্তবর্তী সরকারকে প্রতিটি মানুষের, প্রতিটি ভোটারের, প্রতিটি নাগরিকের জা/নমা/লের নি/রা/পত্তা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আমরা প্রত্যেকে এখানে বুকে প্রচন্ড কষ্ট নিয়ে দাঁড়িয়েছি। আমরা হেরে যেতে এখানে আসি নাই। রাজপথ যেহেতু আমাদের টেনে এনেছে এই রাজপথেই ওই /খু/নি/দে/র বিচার নিশ্চিত হবে ইনশাআল্লাহ।
প্রতিবাদী মশাল মিছিল কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন আজাদীর মঞ্চ সংগঠনের সদস্য নূর মোহাম্মদ, সরদার রিয়াদ, নাহিদ শিকদার প্রমুখ।