বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA জুলাই গণঅভ্যুত্থানে উত্তরায় সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহীম: এক শিশুর রক্তে লেখা ইতিহাস রাজধানীতে আজ বৃষ্টির সম্ভাবনা, যা জানাল আবহাওয়া অধিদপ্তর জুলাই গণঅভ্যুত্থানের অমর প্রতীক শহীদ মীর মুগ্ধ উত্তরা আজমপুরের রক্তাক্ত স্মৃতি: শহীদ তানভীনের অপূর্ণ স্বপ্ন জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভেনেজুয়েলার দায়িত্ব আমার, আপাতত নির্বাচন নয় : ট্রাম্প

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনের মধ্যে কোনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না। ভেনেজুয়েলার দায়িত্বে আমি আছি। 

সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘প্রথমে আমাদের দেশটাকে ঠিক করতে হবে। নির্বাচন করা যাবে না।মানুষের পক্ষে ভোট দেওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই। এতে কিছুটা সময় লাগবে। দেশটাকে আবার সুস্থ অবস্থায় ফিরিয়ে আনতে হবে।’

এর আগে শনিবার ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে।একই সঙ্গে তিনি বলেন, ‘প্রয়োজনে মার্কিন সেনা মোতায়েন করে সাময়িকভাবে ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিজের হাতে নেবে।’তবে ট্রাম্প জোর দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়িত নয়।’ তিনি বলেন, ‘না, আমরা যুদ্ধে নেই। আমরা যুদ্ধ করছি মাদক বিক্রেতাদের বিরুদ্ধে, যারা তাদের কারাগারের বন্দিদের, মাদকাসক্তদের ও মানসিক রোগীদের আমাদের দেশে পাঠিয়ে দিচ্ছে। 

ট্রাম্প বলেন, এটা সবার একটি দল। সবারই আলাদা আলাদা দক্ষতা আছে।তবে কে শেষ পর্যন্ত ভেনেজুয়েলার দায়িত্বে থাকবেন—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প এক শব্দে বলেন, ‘আমি।’এদিকে সোমবার নিউইয়র্কের একটি আদালতে মাদুরো মাদক-সন্ত্রাসবাদসহ একাধিক ফেডারেল অভিযোগে নিজেকে নির্দোষ দাবি করেন এবং বলেন, তিনিই এখনো তার দেশের নেতা। মাদুরো আটক হওয়ার পর সোমবারই ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করানো হয়। 

ট্রাম্প জানান, রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গে কাজ করছেন। তবে মাদুরো আটক হওয়ার আগে তার সহযোগীদের সঙ্গে মার্কিন পক্ষের কোনো যোগাযোগ ছিল—এমন দাবি তিনি নাকচ করেন।

মাদুরোকে সরাতে ভেনেজুয়েলার কোনো কর্মকর্তার সঙ্গে চুক্তি হয়েছিল কি না—এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, অনেকেই চুক্তি করতে চেয়েছিল, কিন্তু আমরা এই পথটাই বেছে নিয়েছি।’

তিনি বলেন, রদ্রিগেজের সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে কথা বলেছেন কি না, তা তিনি বলতে চান না। তবে তিনি উল্লেখ করেন, মার্কো রুবিও স্প্যানিশ ভাষায় সাবলীলভাবে তার সঙ্গে কথা বলেন এবং তাদের সম্পর্ক খুবই দৃঢ়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102