বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:

ঢাকা-১৮ আসনে নির্বাচন পরিচালনায় বিএনপির কমিটি গঠন

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
ঢাকা-১৮ আসনে বিএনপির নির্বাচন পরিচালনায় উপদেষ্টা কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটি নামে পৃথক দুই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
 
সোমবার (৫ জানুয়ারি) ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান স্বাক্ষরিত পত্রে দুই কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সভাপতি কুদরত-ই-এলাহী লিটনকে প্রধান উপদেষ্টা করে ২৩ সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামানকে প্রধান সমন্বয়ক করে ২৪ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি ঘোষণা করা হয়।
 
উপদেষ্টা কমিটির বাকীরা হলেন— দক্ষিণখান থানার সাবেক সভাপতি শাহাবুদ্দিন সাগর, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো. জমির হোসেন, সাবেক কমিশনার কাজী হযরত আলী, সাবেক সহ-সভাপতি শাহিনুর আলম মারফত, সাবেক সদস্য আহসান হাবিব মোল্লা, বিমানবন্দর থানার সাবেক সভাপতি জুলহাস পারভেজ মোল্লা, দক্ষিণখানের সাবেক চেয়ারম্যান খলিল মোল্লা, তুরাগ থানার সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক, উত্তরখান থানার সাবেক সাধারণ সম্পাদক সফুর উদ্দিন মৃধা, উত্তরখান থানার বিএনপি নেতা আক্তারুজ্জামান, বৃহত্তর উত্তরা থানার সাবেক বিএনপি নেতা শামসুদ্দিন মেম্বার, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, জিসাসের সহ-সভাপতি রিনা খান, হরিরামপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, দক্ষিণখানের সাবেক সহ-সভাপতি আরজ আলী, উত্তরা সেক্টর-১৩-এর মোস্তফা কামাল, নাজিম সরকার, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মো. মোস্তফা কামাল হৃদয়, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের মো. জাহাঙ্গীর আলম, নিপেন্দ্রনাথ সিকদার, রিপন গোমেজ ও বাবু বড়ুয়া।
 
অপরদিকে, মোস্তফা জামানকে প্রধান সমন্বয়ক নির্বাচন পরিচালনা কমিটির বাকী সদস্যরা হলেন —ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক মো. আক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম. কফিল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলাউদ্দিন সরকার টিপু, আলী আকবর আলী, সালাম সরকার, মোতালেব হোসেন রতন, রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর উত্তর জাসাসের সভাপতি শরীফুল ইসলাম স্বপন, শ্রমিক দলের সদস্য সচিব মো. কামরুজ্জামান, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক এস এ খোকন, ঢাকা মহানগর উত্তর তাঁতিদলের সদস্য সচিব আ. হান্নান খান, খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক হাজী ফজলুল হক, দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল উদ্দিন তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক শাহ-আলম, বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক মনির হোসেন ভূঁইয়া, ভাটারা থানা বিএনপির আহ্বায়ক আব্দুল লতিফ, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেজবাহ উদ্দিন খোকন, উত্তরখান থানা বিএনপির আহ্বায়ক সুলতান মাহমুদ বকুল, তুরাগ থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুনুর রশিদ খোকা, সৈয়দ বোরহানুল হোসেন পাপ্পু এবং সাবেক মহিলা কাউন্সিলর ইলোরা পারভীন।
 
প্রসঙ্গত, গঠিত কমিটি ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষে নির্বাচনী কৌশল, পরিকল্পনা, থানা-ওয়ার্ড ও ইউনিটভিত্তিক সমন্বয়, প্রচার-জনসংযোগ, ভোটকেন্দ্র ব্যবস্থাপনাসহ সার্বিক কার্যক্রম দায়িত্ব পালন করবে বলে দলীয় সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102