শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে ‘চমকপ্রদ তথ্য’ দিলেন বোর্ড কর্মকর্তা

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিসিবি এখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের বিষয়টি বিবেচনা করছে। এদিকে যে মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে জল এতদূর গড়াল, তাকে ছাড়ার সিদ্ধান্ত নাকি বিসিসিআইয়ের সব কর্মকর্তা বা আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে আলোচনা না করেই নেওয়া হয়েছিল! ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। 

প্রতিবেদন অনুযায়ী, যে সভায় মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, সে সভায় বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের সব সদস্য ওই বৈঠকে উপস্থিত ছিলেন না।যেখানে গত মাসের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা এই বাঁহাতি পেসারকে ছাড়ার বিষয়টি বোর্ডের সর্বোচ্চ পর্যায় থেকেই চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

এক বিসিসিআই কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমরা বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের কাছ থেকে কোনো মতামতও নেওয়া হয়নি।’শনিবার বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের স্কোয়াড থেকে বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।’বিসিসিআইয়ের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার ও টেলিকাস্ট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, পরিস্থিতি বিবেচনায় নির্দেশনা অনুযায়ী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102