শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

জুলাই গণ-অভ্যুত্থান ও হাসিনার পতন এখন মাধ্যমিকের বইয়ে

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবার মাধ্যমিক স্তরের নতুন বইয়ে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের আলোচিত অধ্যায় ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান’।এ ছাড়া নতুন পাঠ্যবইগুলোতে স্থান পেয়েছে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত জুলাই গণ-অভ্যুত্থান, আন্দোলন দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ ও ছাত্রলীগ-যুবলীগের দমনমূলক ভূমিকা; সেই সাথে সাবেক ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনার পতনসহ সমসাময়িক নানা ঘটনাবলি। নবম-দশম শ্রেণির বইয়ে আন্দোলনের সময়কার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, ঢাকার সড়কে মানুষের প্রতিরোধ, কারফিউ উপেক্ষা করে প্রতিবাদ এবং শহীদদের সাহসিকতা উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ-অষ্টম শ্রেণির ইতিহাসের বইয়ে আন্দোলনের প্রেক্ষাপট ও ধারাবাহিকতাও প্রকাশ করা হয়েছে।এ ছাড়া পাঠ্যবইয়ে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কিত তথ্য পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ইতিহাসকে সম্পূর্ণ ও ধারাবাহিকভাবে বুঝতে পারে।

জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এতে নতুন প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারবে, স্বৈরশাসন ও রাষ্ট্রীয় দমন-পীড়নের বিষয়গুলো বুঝতে পারবে এবং শহীদদের আত্মত্যাগের কথা শিখবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102