রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের” টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ

ঐতিহাসিক সেঞ্চুরিতে পন্টিংকে ছুঁলেন জো রুট

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
সিডনি টেস্টে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের ব্যাটিং স্তম্ভ জো রুট। অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি তুলে নিয়ে টেস্ট ক্রিকেটে সর্বকালের সেঞ্চুরি তালিকায় সমান তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি। এটি ছিল রুটের ক্যারিয়ারের ৪১তম টেস্ট শতক, যার মাধ্যমে তিনি ছুঁয়ে ফেলেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংকে।

প্রথম দিনের খেলা আগেভাগে বন্ধ হওয়ার সময় ৭২ রানে অপরাজিত ছিলেন রুট।দ্বিতীয় দিন আরও দৃঢ়তার সঙ্গে ব্যাট করে তিনি ইনিংস এগিয়ে নেন। উন্নত বোলিং ও অনিয়মিত পিচ সত্ত্বেও রুট ছিলেন অবিচল। অন্য প্রান্তে হ্যারি ব্রুক (৮৪), বেন স্টোকস (০) ও জেমি স্মিথ (৪৬) ফিরে গেলেও রুট লাঞ্চে যান ১৩৮ রানে অপরাজিত থেকে।মধ্যাহ্ন বিরতির পর দেড়শো স্পর্শ করেন সাবেক ইংল্যান্ড অধিনায়ক।শেষ পর্যন্ত ১৬০ রানের অসাধারণ ইনিংস খেলে আউট হন তিনি, মাইকেল নেসারের দুর্দান্ত ক্যাচ অ্যান্ড বোল্ডে।চলমান সফরে এটি রুটের দ্বিতীয় সেঞ্চুরি। উল্লেখ্য, এই সিরিজের আগে অস্ট্রেলিয়ায় খেলা ১৪টি টেস্টে কখনো সেঞ্চুরির দেখা পাননি তিনি।রুটের ব্যাটিংয়ে ইংল্যান্ড প্রথম ইনিংসে অলআউট হয় ৩৮৪ রানে।পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে ইংল্যান্ড বর্তমানে ৩-১ ব্যবধানে পিছিয়ে। তবে সিডনি টেস্ট জিততে পারলে ইংলিশদের ঝুলিতে আসবে গুরুত্বপূর্ণ ১২টি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৭ পয়েন্ট, যা টেবিলে তাদের অবস্থান উন্নত করতে বড় ভূমিকা রাখতে পারে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102