কচ্ছপটি তীরে আনার পর বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন স্থান থেকে মানুষ ভিড় জমাতে শুরু করে। কচ্ছপটি দেখতে নদীর পাড়ে শত শত মানুষ জড়ো হয়কচ্ছপ দেখতে আসা স্থানীয় অধিবাসীরা জানান, মেঘনা নদীতে মাঝেমধ্যে কচ্ছপ দেখা গেলেও এত বড় আকারের কচ্ছপ খুবই বিরল। ফলে খবর ছড়িয়ে পড়তেই উৎসুক জনতা কচ্ছপটি এক নজর দেখতে নদীর পাড়ে ভিড় করেন।