ছেলেকে সঙ্গে নিয়ে রাজধানীর কাওরান বাজার রাস্তার পাশে ‘কিডনি বিক্রি করতে চাই’ লেমিনেটিং করা কাগজ নিয়ে দাঁড়িয়ে অসহায় তুহিন মিয়া। যাত্রী-পথচারীদের সেই পোস্টার দেখিয়ে চাইছেন সাহায্য।
নিজের গলার টিউমার ও ছেলের গলার টনসিল সংক্রমণের চিকিৎসার খরচ জোগাতে না পেরে এভাবেই নিজের কিডনি বিক্রির জন্য রাস্তায় দাঁড়িয়েছে অসহায় তুহিন।
জানা যায়, ভুক্তভোগী মো. তুহিন (বর্তমানে বেকার) বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের রানীর পাড়ার বাসিন্দা। নিজ ছোট ছেলেকে সঙ্গে নিয়ে কাওরান বাজার এলাকায় সাহায্যের আশায় হাত পাতছেন যাত্রী-পথচারীদের কাছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আর্থিক সংকটের কারণে দীর্ঘদিন ধরে তাদের চিকিৎসা বন্ধ রয়েছে।
তুহিন জানায়, টাকার অভাবে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি। তবে তার এমন অসহায়ত্বে এগিয়ে এসেছেন এক পথচারী।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই পথচারী উত্তরা নিউজকে জানান, তুহিন মিয়া ও তার ছেলের অসুস্থতা ও আর্থিক সংকটের সত্যতা যাচাই করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছি আমরা। তবে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। তুহিন ও তুহিনের ছেলের চিকিৎসায় সহযোগিতার জন্য ভুক্তভোগী পরিবারটির পাশের দাঁড়ানোর অনুরোধ সচেতন মহলের।
সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ:
মো: তুহিন (বর্তমানে বেকার)
মোবাইল: 017 6342 9917