বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
কোস্টগার্ডের জনবল দ্বিগুণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী ভূগর্ভস্থ পানি নয়, এখনই ভূ-উপরিস্থ পানির দিকে যেতে হবে: এলজিআরডি মন্ত্রী বাংলাদেশ স্পোর্টস ক্লাব এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী উত্তরায় মদের বার থেকে বাংলা সিনেমার নায়ক আটক সিভিল এভিয়েশন একাডেমিতে এয়ারপোর্ট সিকিউরিটি ম্যানেজার কোর্স অনুষ্ঠিত দিয়াবাড়ি হাটের ইজারা মূল্য ১৪ কোটি ১৫ লক্ষ টাকা, ইজারাদার এস এফ কর্পোরেশন মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের দুর্গাপুরে আইনগত সহায়তা দিবস পালিত

কক্সবাজারের গহিন পাহাড়ে অস্ত্রের কারখানার সন্ধান

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

কক্সবাজারের কাছে রামু উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ঈদগড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। ঈদগড় ইউনিয়নের আবু আহমেদ ঘোনা ফাতেমার ছড়ার গোপন অস্ত্র কারখানা থেকে এসব অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে পুলিশ জানায়।

সোমবার রামু থানা ও ঈদগড় ফাঁড়ি পুলিশ এই যৌথ অভিযান চালায়। কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিশেষ সংবাদের ভিত্তিতে রামু থানার পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ি যৌথভাবে ওই এলাকায় অভিযান চালায়।

ওই তথ্যের ভিত্তিতেই সকাল সাড়ে ৬টার দিকে এই অভিযান শুরু হয়। টানা পাঁচ ঘণ্টা ধরে এই অভিযান চলে। এ সময় বিপুল পরিমাণ গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িত তিন-চারজন পালিয়ে যায়।

উদ্ধারকৃত সরঞ্জামগুলো হলো- ২টি তাজা রাইফেলের গুলি, ৪টি শর্টগানের খালি খোসা, ২টি বন্দুকের বাঁট, ৩টি বন্দুকের ট্রিগার বক্স, ৬টি বন্দুকের নল হিসেবে ব্যবহৃত পাইপ, ৩টি বন্দুক তৈরির যোগান, ১টি হাওয়ার মেশিন, ২টি বাটাল, ৫টি আড়ি ব্লেড ও ১টি আড়ি ব্লেডের ফ্রেম, ১টি করাত, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ৭টি ছোট-বড় রেথ, ১টি শান দেওয়ার মেশিন ও ১টি বানান নালীসহ অসংখ্য অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা অলক বিশ্বাস জানান, উদ্ধার করা গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম সকাল সাড়ে ৮টার দিকে জব্দ করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রামু উপজেলার ঈদগড় ও আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে আসছে। এসব অপরাধে ব্যবহৃত অস্ত্রের একটি বড় অংশ স্থানীয়ভাবেই তৈরি হয় বলে অভিযোগ রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102