সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নতুন কমিটি

অনলাইন ডেস্ক রির্পোট
  • আপডেট টাইম: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
২০২৬ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে মুহা. মহিউদ্দিন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মু. সাজ্জাদ হোসাইন খাঁন মনোনীত হয়েছেন।সোমবার (৫ জানুয়ারি) সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের নিয়ে শহীদ মাহবুবুর রহমান অডিটোরিয়ামে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়।কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক সাইদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম।২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষ্যে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মুহা. মহিউদ্দিনকে সভাপতি হিসেবে ঘোষণা করেন। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করানো হয়।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102