রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

কুমিল্লায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। সোমবার (৫ জানুয়ারি) ভোরে জেলার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় অভিযান চালিয়ে এই ডাকাতদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- চান্দিনা উপজেলার মাহমুদ ওরফে সিফাত(১৯), নোয়াখালী জেলার সেনবাগ এলাকার মো. বেলাল (৪২), একই এলাকার মো. নুর নবী ওরফে সুমন (২৫), জেলার কোম্পানীগঞ্জ এলাকার কারী জামাল (৪০), মো. ইলিয়াস (৩৫), গাজীপুর জেলার টঙ্গী এলাকার মো. রাহাত ওরফে রাজু (২৮)।

এ সময় বিভিন্ন জাতের ৮টি গাভী গরু, একটি নীল হলুদ রংয়ের পিকআপ গাড়ী, একটি দেশীয় তৈরী এলজি, ২ রাউন্ড বার বোরের কার্তুজ গুলি, একটি কমলা রংয়ের লোহার কাটার, একটি লোহার রড, একটি প্লাষ্টিকের বাটযুক্ত স্টিলের চাপাতি, কমলা রংয়ের বক্সে ২ পিস রকেট প্যারাসুট ফ্লেয়ার, একটি সাদা প্লাষ্টিকের বস্তা জব্দ করা হয়েছে।

ডিবি পুলিশ জানায়, ডাকাত চক্রের সদস্যরা একটি পিকআপযোগে ডাকাতির ৮টি গরু বিক্রি করার জন্য জাঙ্গালিয়া এলাকায় অবস্থান নেয়। সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসআই পবিত্র সরকার, অর্ণব, এসআই তৌকিকসহ সঙ্গীয় ফোর্স সেখানে অভিযান পরিচালনা করেন। এতে এসব ডাকাত গ্রেফতার হয়।

কুমিল্লা ডিবির ওসি শামছুল আলম শাহ বলেন, গ্রেফতার ডাকাতদের প্রত্যেকের বিরুদ্ধে ৫-৭টি করে মামলা রয়েছে। তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সর্দার। ইতোপূর্বে চান্দিনা এবং ব্রাহ্মণপাড়া এলাকায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় তারা জড়িত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102