রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

কাফনের কাপড়সহ বিএনপি প্রার্থীকে চিঠি, হাদির মতো হত্যার হুমকি

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকিতে সরে না দাঁড়ালে তাকে শরীফ ওসমান হাদির মতো পরিণতি ভোগ করতে হবে বলে উল্লেখ করা হয়।

জানা গেছে, গত ২৩ ডিসেম্বর অজ্ঞাতপরিচয়ে ডাকযোগে শাহজাহান চৌধুরীর ঠিকানায় একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে ‘ব্যাটালিয়ন ৭১’ নামে একটি গোষ্ঠীর কথা উল্লেখ করা হলেও তাদের পরিচয় সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। চিঠির সঙ্গে এক টুকরো সাদা কাফনের কাপড় পাঠানো হয়, যা হুমকির ভয়াবহতা আরো বাড়িয়ে তোলে।

চিঠিতে লেখা হয়, নির্বাচন নিয়ে ব্যস্ত থাকার কথা উল্লেখ করে শাহজাহান চৌধুরীকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় তাকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় এবং দাবি করা হয়, তিনি ২৪ ঘণ্টা একটি ‘কিলিং স্কোয়াডের’ নজরদারিতে রয়েছেন।

হুমকির বিষয়টি জানার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিকভাবে কক্সবাজার-৪ আসনের মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেন। তিনি শাহজাহান চৌধুরীর খোঁজখবর নেন এবং এ ধরনের হুমকিকে গণতন্ত্র ও নির্বাচনি প্রক্রিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন।

তারেক রহমান শাহজাহান চৌধুরীকে সাহস ও দৃঢ়তা বজায় রাখার আহ্বান জানান এবং দলীয়ভাবে তার পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে হুমকির বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে শাহজাহান চৌধুরী বলেন, পোস্ট অফিসের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়েছে। তার এলাকায় কিছু সন্ত্রাসী গোষ্ঠী রয়েছে, তারাই এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে বলে তিনি মনে করেন। তবে হুমকিতে তিনি ভীত নন বলে জানান। তিনি বলেন, হুমকি দিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু তা সফল হবে না। মানুষের মৃত্যু একবারই হবে—এটা নিয়ে আমি চিন্তিত নই।

ব্যারিস্টার সাফফাত ফারদিন রামিম চৌধুরী বলেন, হুমকির ঘটনায় শাহজাহান চৌধুরীর পক্ষ থেকে উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ জানান, জিডির আবেদন গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি এলাকার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102