রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
স্বৈরাচারবিরোধী আন্দোলনে কারাবরণকারীদের বীর সম্মাননা স্মারক প্রদান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে অতীতের গ্লানি ভুলে নতুন উদ্যমে পর্যটন খাতের উন্নয়নে কাজ করতে হবে – এম রশিদুজ্জামান মিল্লাত খেলাধুলার চর্চায় ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ সমাজ গড়ার আহ্বান: শেখ রবিউল আলম বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক-রপ্তানিকারক দেশে পরিণত করতে হবে সকল কর্মকর্তাদের নিজ বাসভবনে সৌর বিদ্যুৎ স্থাপনের উৎসাহ দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী উৎসবমুখর কালীগঙ্গায় নৌকা বাইচ, যৌথ চ্যাম্পিয়ন একতা-২ ও কালাম এক্সপ্রেস শিশুদের শিক্ষা ও কল্যাণে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে— ত্রাণ মন্ত্রী ​বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তাই এখন নতুন স্বাভাবিক অবস্থা —আমির খসরু মাহমুদ চৌধুরী টঙ্গীতে গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট টঙ্গীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়ির সামনে ১০টি ককটেল, নিষ্ক্রিয় করল পুলিশ

ওয়াজ মাহফিলই পেশা জুনায়েদ হাবীবের, সম্পদের পরিমাণ ৩ কোটি ২৬ লাখ

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনে জোটগত সমঝোতার অংশ হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ জুনায়েদ আল হাবীবকে ছেড়ে দেয় বিএনপি। শুক্রবার (২ জানুয়ারি) মনোনয়ন যাচাই-বাছাই কার্যক্রম শেষ করে উক্ত আসনে তাকে বৈধ প্রার্থী ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমীন জাহান আক্তার।

মনোনয়নপত্রের সঙ্গে দাখিল করা হলফনামায় তার সম্পদের বিস্তারিত বিবরণ উঠে এসেছে। এ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ২৯ ডিসেম্বর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবু বকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী, তিনি স্বশিক্ষিত। ওয়াজ মাহফিল করাকে তার বর্তমান ও আগের পেশা হিসেবে দেখিয়েছেন মোহাম্মদ জুনায়েদ আল হাবীব। আর এই পেশা থেকে আয় দেখিয়েছেন ৫ লাখ ৪০ হাজার টাকা। তার বিরুদ্ধে ২০১৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দায়ের হওয়া বর্তমানে ২০টি ফৌজদারি মামলা রয়েছে। যার সবই চলমান রয়েছে।

হলফনামায় তার নগদ অর্থের পরিমাণ ২৮ লাখ ৯৭ হাজার ৪২৩ টাকা। দুটি ব্যাংক হিসাবে গচ্ছিত আছে আরও ১০ লাখ ১০ হাজার ৯১৬ টাকা। বাড়ি-অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান ও অন্যান্য স্থাবর সম্পদ থেকে তার বাৎসরিক আয় ২ লাখ ৭০ হাজার টাকা। স্বর্ণালংকার রয়েছে ৩৫ ভরি। ৩০ লাখ টাকা দামের রয়েছে একটি গাড়িও।

রেমিট্যান্সের পরিমাণ ৪৫ লাখ ৫৪ হাজার ৯০৪ টাকা। ৭৯ দশমিক ৭৩ শতাংশ অকৃষি জমি রয়েছে তার, যার মূল্য দেখিয়েছেন ৪৯ লাখ ৯০ হাজার ৩০০ টাকা। এ ছাড়াও ১ কোটি ৫১ লাখ ৭ হাজার ২৬৮ টাকা মূল্যের ২টি বাড়ি ও ২৯ লাখ ৩৩ হাজার টাকা মূল্যের ১টি ফ্ল্যাট রয়েছে। ২০২৫-২৬ অর্থবছরে আয়কর রিটার্নে তার আয়ের পরিমাণ দেখিয়েছেন ৮ লাখ ৭ হাজার ৭৭৬ টকা। সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩ কোটি ২৬ লাখ ৫৫ হাজার ৮৮৮ টাকা।

উল্লেখ্য, দলীয় মনোনয়ন না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ও ২০১৮ সালের নির্বাচনে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। এ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে লড়ছেন দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মোবারক হোসাইন, জাতীয় পার্টি থেকে নির্বাচনে করছেন সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102