রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
ছুটিতে আসা প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ কোনো কোনো মহল নিয়মতান্ত্রিক তর্ক-বিতর্ককে মব কালচারে পরিণত করতে চায়: তথ্যমন্ত্রী নেতানিয়াহুর ভিডিওতে এক হাতে ছয় আঙুল দেখে নানা সংশয় পদত্যাগ করেছেন বাসসের এমডি মাহবুব মোর্শেদ দেশে চোখে গ্লুকোমাজনিত সমস্যায় ভুগছেন ৮০ লাখ মানুষ আমরা ফ্যাসিবাদ থেকে পুরোপুরি মুক্তি পেতে চাই: জামায়াত আমির তিন সমস্যায় জর্জরিত মহাসড়ক, উৎসবের ঈদ হতে পারে দুর্ভোগের ৫২নং ওয়ার্ড উন্নয়ন কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন। প্রতিটি ওয়ার্ডে ফুটসাল মাঠ ও খেলার সুযোগ নিশ্চিত করতে নতুন উদ্যোগ সরকারের” টঙ্গীতে শতাধিক সুবিধাবঞ্চিতের মাঝে ইন্টারেক্ট ক্লাবের ইফতার বিতরণ

কানাডায় বৈধতা হারাচ্ছেন ১০ লাখ ভারতীয়

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

কানাডায় বসবাসকারী ভারতীয়দের ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হচ্ছে আগামী কয়েক মাসের মধ্যে। ফলে দেশটিতে বৈধভাবে বসবাসের অনুমতি বা আইনি মর্যাদা হারানোর ঝুঁকিতে পড়েছেন প্রায় ১ মিলিয়ন ভারতীয়। একই সঙ্গে নতুন করে ভিসাপ্রার্থী বা স্থায়ী বসবাসের সুযোগও কমিয়ে আনা হবে। সবকিছু মিলিয়ে একধরনের সংকটের মধ্যে পড়বেন তারা। তবে কানাডা সরকারের এমন পদক্ষেপের কারণে অবৈধ বসবাসকারীর সংখ্যা তীব্র আকার ধারণ করবে।

মিসিসাগা প্রদেশে অবস্থিত ইমিগ্রেশন পরামর্শদাতা কানওয়ার সেরাহ হিন্দুস্তান টাইমসকে বলেছেন, ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ কানাডা (আরআইসিসি) থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ১০ লাখ ৫৩ হাজার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে। ২০২৬ সালে শেষ হওয়ার পথে আরো ৯ লাখ ২৭ হাজার ওয়ার্ক পারমিট।

সেরাহ বলেন, ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলে অভিবাসীরা যদি অন্য ভিসা বা স্থায়ী বসবাসের জন্য কোনো আবেদন না করেন, তাহলে বসবাসের জন্য আইনি অনুমতি হারাবেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়বেন অস্থায়ী কর্মী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা।

তিনি আরো বলেন, কানাডা এখন পর্যন্ত এত বেশিসংখ্যক অভিবাসীর আইনি মর্যাদা হারানোর মুখোমুখি হয়নি। শুধু ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই প্রায় ৩ লাখ ১৫ হাজার অবৈধ হয়ে যাবেন, যা অভিবাসন ব্যবস্থায় বড় ধরনের স্থবিরতা সৃষ্টি করবে। ২০২৫ সালের শেষ দিকে দেশটি থেকে ২ লাখ ৯১ হাজারেরও বেশি মানুষ তাদের আইনি মর্যাদা হারাবে।

এ অবস্থায় ২০২৬ সালের মাঝামাঝি নাগাদ কানাডায় কমপক্ষে ২ মিলিয়ন মানুষ আইনি মর্যাদা ছাড়াই বসবাস করবেন, যাদের প্রায় অর্ধেকই ভারতীয়।

তিনি জোর দিয়ে বলেন, হাজার হাজার শিক্ষার্থীর ‘স্টাডি পারমিট’-এর মেয়াদও শেষ হয়ে যাবে এবং অনেক আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করা হতে পারে।

তিনি জোর দিয়ে বলেন, সরকারের প্রাথমিক পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তী দুই বছরে অনথিভুক্ত অভিবাসীর সংখ্যা আরো বাড়বে। তবে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে নিয়ম-কানুন আরো কঠোর করা হবে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102