মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
বছরব্যাপী ‘নজরুল বর্ষ’ উদযাপনে সংস্কৃতি মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত; বহুমাত্রিক কর্মসূচি ও আন্তর্জাতিক আয়োজনের প্রস্তাবনা পেশ গাজীপুরে যুবলীগ নেতা বেলায়েত গ্রেপ্তার হরমুজ দিয়ে তেলবাহী জাহাজ চলাচল শুরু করেছে—ট্রাম্প যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তিকে স্বাগত জানিয়েছে হিজবুল্লাহ বাংলা একাডেমিতে অনুষ্ঠিত নজরুল চর্চা ফাউন্ডেশন এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ও নজরুল স্মৃতি পদক ২০২৬ অনুষ্ঠান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হারানো গৌরব ফিরে পাওয়ার দুর্দান্ত সময় স্পেনের ইসরায়েল ট্রাম্পের চুক্তি মানতে বাধ্য নয় : বেন-গভির শিশুদের জন্য এবার সামাজিক মাধ্যম নিষিদ্ধ করল যুক্তরাজ্য নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ অনুমোদন

উত্তরায় হেরোইনসহ একাধিক মাদক কারবারী আটক

উত্তরা নিউজ প্রতিবেদক
  • আপডেট টাইম: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

রাজধানীর উত্তরায় বিশেষ অভিযান পরিচালনা করে হেরোইনসহ নানা অপরাধে যুক্ত থাকা মোট ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ (রবিবার) বিকালে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মাদক মামলায় ১ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অপরাধে ১০ জনকে গ্রেফতার করা হয়।

এ সময় ৭২ পুরিয়া হেরোইনসহ সৈকত আলী (৪৫) নামের একজনকে গ্রেফতার করা হয়। বাকীদের ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অন্যরা হলেন- মো. মঞ্জু, মো. ফরিদুল ইসলাম, মো. আরাফাত, মো. মাহির হাসান, মো. রবিউল হাসান, মো. রাজু, মো. অভি, মো. রাইসুল, তানভীর হাসান দীপ্ত ও মো. সজীব।

ভবিষ্যতেও উত্তরায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ওসি রফিকুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102