বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

মির্জা ফখরুলের মনোনয়ন বৈধ ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।

এর আগে গেল বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে মহাসচিব নিজেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেন। সেই ঘোষণায় ঠাকুরগাঁও-১ আসনে তার নামও ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, আসন্ন নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন ও ইসলাম আন্দোলন মনোনীত প্রার্থী খাদেমুল ইসলামের মনোনয়নও যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102