বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরায় বিএনপির সমাবেশে রিজভী: রাজনৈতিক অস্থিরতা নিয়ে কড়া বার্তা বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে শিশুদের পরিবেশ দূষণের প্রভাব নিয়ে পলিসি ডায়ালগ পিপিএম-সেবা পদকে ভূষিত কামরুল হাসান তালুকদার রাষ্ট্রপতি পুলিশ পদকের জন্য উত্তরা বিভাগের তিন কর্মকর্তা মনোনীত ডেঙ্গু প্রতিরোধে উত্তরা ১৩ নম্বর সেক্টরে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান ১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান রাষ্ট্রপতির সঙ্গে শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ বিশ্ববাজারে কমলো তেলের দাম জ্বালানি তেলের দাম লিটারে বৃদ্ধি ২০ টাকা

ঢাকা-১৮ আসনে দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীর ব্যতিক্রম নমিনেশন জমা

অনলাইন ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ঢাকা-১৮ সংসদীয় আসনে দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার ব্যতিক্রমধর্মী প্রক্রিয়ায় তার মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ ২৯ডিসেম্বর, বেলা১২:৩০ মিনিটের সময় স্থানীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি এ নমিনেশন সাবমিট করেন।
নমিনেশন জমা দেওয়ার সময় প্রার্থীর সঙ্গে আলেম ওলামা , শিক্ষাবিদ,বীর মুক্তিযোদ্ধা , সাবেক সেনা কর্মকর্তা, জুলাই যোদ্ধা, কৃষক , ভিন্ন ধর্মাবলম্বী,শ্রমজীবী দিনমজুর সহ নানা শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

এ সময় প্রার্থী বলেন, ইনসাফ প্রতিষ্ঠা ও জনগণের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন এবং জনগণের সেবক হয়ে উন্নয়ন মূলক কাজের মধ্যে দিয়ে স্মার্ট ঢাকা-১৮ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, বিধি অনুযায়ী জমা দেওয়া সব কাগজপত্র যাচাই-বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী নির্ধারিত তারিখে যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন হবে।
উল্লেখ্য, ঢাকা-১৮ আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত। এ আসনে ব্যতিক্রম নমিনেশনের মাধ্যমে দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থীর অংশগ্রহণ ভোটারদের মধ্যে নতুন কৌতূহল সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102