মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি প্রকল্পজনিত ভোগান্তি নিরসনে প্রধানমন্ত্রীর নির্দেশনা দুর্গাপুরে বন্য হাতির উপদ্রপ প্রতিরোধে, স্ট্রিটলাইট স্থাপন কাজের উদ্বোধন অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ ফ্যাসিবাদমুক্ত নতুন রাষ্ট্র গঠনে জ্ঞানভিত্তিক সমাজ ও দুর্নীতির মূলোৎপাটন অপরিহার্য: সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার-এর চিকিৎসায় পাশে সংস্কৃতি মন্ত্রী-প্রতিমন্ত্রী; আর্থিক সহায়তা প্রদান স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ স্পীকারের সাথে সুইজারল‌্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎঃ সংসদে স্পীকারের ভূমিকার প্রশংসা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী মোতায়েন রুটিন দায়িত্ব- স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির ৫ নম্বর সাব-কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

এনরিকের সামনে পিএসজির ‘আজীবন চুক্তি’, ফুটবল ইতিহাসে এমন প্রস্তাব পায়নি কেউ

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
‘কাঁড়ি কাঁড়ি অর্থ, বিশ্বসেরা সব তারকা নিয়ে বছর শেষে হতাশার গল্প।’— ফুটবলে এই কথা মানেই যে পিএসজির দিকে আঙুল তোলা হচ্ছে তা এক বছর আগেও এক বাক্যে মেনে নিতেন ফুটবল ভক্তরা। বছরখানেক আগেও যে ক্লাবের ইতিহাসে ছিল না ইউরোপের মেজর কোন শিরোপা, তাদের মাথায় এখন মহাদেশের পাশাপাশি বৈশ্বিক শিরোপার মুকুট। আর সে মুকুটের প্রতিটি পালক নিজ হাতে বসিয়েছেন কিংবদন্তি স্প্যানিশ কোচ লুইস এনরিকে।এবার পার্ক দেস প্রিন্সেসে আনন্দের বন্যা বইয়ে দেওয়া কোচকে আজীবন নিজেদের করে নিতে ফুটবল ইতিহাসের এক নজিরবিহীন প্রস্তাব দিতে চলেছে পিএসজি।
ইতোমধ্যেই ক্লাবের সঙ্গে ২০২৭ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি বাড়িয়েছেন পিএসজির হয়ে ট্রেবলজয়ী ৫৫ বছর বয়সী কোচ। তবে এতে খুশি নয় ক্লাব, তাকে যে কর্তৃপক্ষ বাঁধতে চায় আজীবনের জন্য। তাই এনরিকের সামনে ‘লাইফটাইম কন্ট্রাক্ট’ বা আজীবন চুক্তির প্রস্তাব দেওয়ার কথা ভাবছে ক্লাব কর্তৃপক্ষ। 

২০২৩ সালে ক্রিস্তফ গালতিয়েরের বিদায়ের পর বিধস্ত পিএসজির দায়িত্ব নেন এনরিকে। একে একে তারকাদের বিদায়ে সবাই ধরেই নিয়েছিলেন তাসের ঘরের মতো ভেঙে পড়বে পিএসজি।মেসি-নেইমারের পর ক্লাব থেকে বিদায় নেন এমবাপ্পেও। তবে এনরিকে এরপর যা করেছেন তাই হয়তো আজীবন মনে রাখবে পিএসজি। এসেই জানিয়ে দিলেন তার স্কোয়াডে সবাই তারকা। প্রথম মৌসুমে দল গড়লেন, এরপর নিজের দ্বিতীয় মৌসুমের শুরু থেকেই তুললেন ঝড়। একের পর এক জায়ান্ট ক্লাব বধ করে নিজের সামর্থের প্রমাণ দিলেন তিনি। 

এমন সব আন্ডারডগ তারকা নিয়েই গত মৌসুমে ‘আরব্য রজনীর’ রূপকথার গল্প লিখেছেন তিনি। ২০২৫ পঞ্জিকাবর্ষে সম্ভাব্য সাত ট্রফির মধ্যে ছয়টি জিতেছেন তিনি! উঠেছেন সবকটি শিরোপা মিশনের ফাইনালে! একমাত্র ক্লাব বিশ্বকাপে চেলসির কাছে ফাইনালে হার চাঁদের কলংকের মতো হয়ে আছে। 

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102