বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
বাগেরহাটের মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে: বিসিবির আইনজীবী সাভার-আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ৩ মামলা, আসামি ২৩০০, গ্রেপ্তার ১১ রাজধানীর কল্যাণপুরে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত “পরিদর্শনে গিয়ে ইউএইচএফপিওকে না পেয়ে অপেক্ষা করলেন স্বাস্থ্যমন্ত্রী” স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ-সদস্যদ্বয়ের শপথ গ্রহণ অনুষ্ঠিত তাহসিফ হত্যা: দীপকে ফের ৭ দিনের রিমান্ডে নিতে পুলিশের আবেদন আন্তর্জাতিক ই-কমার্সে শক্ত অবস্থান গড়ছে রিমার্ক, আলিবাবার সাথে চুক্তি সই ১২ কেজি এলপিজির দাম বাড়ল ২২৩ টাকা

দেশের উদ্দেশে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
দীর্ঘ ১৭ বছর পর আজ বুধবার (২৪ ডিসেম্বর) নিজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত সোয়া ১২টা) হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।এদিকে তারেক রহমানের এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারা দেশে ব্যাপক শোডাউন ও সংবর্ধনার প্রস্তুতি নিয়েছে বিএনপি।
গত ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের এক সভায় তারেক রহমান বলেছিলেন, ‘আপনাদের দোয়ায় ২৫ তারিখ আমি দেশে ফিরে যাব। অনুরোধ করছি, সেদিন কেউ বিমানবন্দরে যাবেন না। যারা এই অনুরোধ রাখবেন, তারা দল ও দেশের সম্মানের প্রতি মর্যাদা দেবেন।তিনি আরো বলেন, এই অনুরোধ উপেক্ষা করে যারা বিমানবন্দরে যাবেন, তাদের ব্যক্তিগত স্বার্থান্বেষী হিসেবে গণ্য করা হবে।২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছিলেন তারেক রহমান। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার দেশে ফেরার বিষয়টি আলোচনায় আসে।
 

 

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102