বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাইয়ে দেশজুড়ে ৪৫৮টি সড়ক দুর্ঘটনায় ৪১৬ জন নিহত হয়েছেন হারিয়ে যাওয়া শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে প্রশংসায় ভাসছেন খিলক্ষেত থানার ওসি আজ থেকে উন্মুক্ত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর রাজধানীর উত্তরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে দালাল চক্রের ১৩ জন সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র‌্যাব-১ হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে : ইরান প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন, চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী মীর হেলাল আগামী ৫ দিন বৃষ্টির আভাস হাসিনার বক্তব্য প্রচারে ভারতের সমর্থন নেই জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী উত্তরায় জুলাই গণঅভ্যুত্থানের ৯২ শহীদের তালিকা প্রকাশ করল JRA

মস্কোতে বিস্ফোরণে ২ পুলিশসহ নিহত ৩

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
বুধবার দক্ষিণ মস্কোতে বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা এবং আরো একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তদন্ত কমিটি। টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, তদন্তকারীরা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং চিকিৎসা ও বিস্ফোরক পরীক্ষাসহ ফরেনসিক বিশ্লেষণ চালাচ্ছেন। রুশ টেলিভিশনে প্রচারিত ছবিতে দেখা যায়, পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং সেখানে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানানো হয়েছে, রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে সেখানে একটি বিস্ফোরণ ঘটে।এই ঘটনা ঘটেছে সেই স্থানের কাছেই, যেখানে গত সোমবার একটি বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালিয়ে লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভকে হত্যা করা হয়। তার পার্ক করা গাড়ির নিচে বিস্ফোরকটি রাখা হয়েছিল। ফানিল সারভারভ রাশিয়ার জেনারেল স্টাফের প্রশিক্ষণ বিভাগের প্রধান ছিলেন।২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে রাশিয়ার ভেতরে এবং ইউক্রেনের দখলকৃত এলাকায় রুশ সামরিক কর্মকর্তা ও ক্রেমলিনপন্থী ব্যক্তিদের লক্ষ্য করে একাধিক হামলার জন্য ইউক্রেনকে দায়ী করা হয়েছে।এসব হামলার মধ্যে কয়েকটির দায় স্বীকার করলেও সোমবারের এই ঘটনার বিষয়ে কিয়েভ এখনো কোনো মন্তব্য করেনি।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102