সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
দাখিলে সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে দারুল আজহার মডেল মাদ্রাসা অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয় নিয়ে বিজিএমইএ ও বেজিয়া এর মতবিনিময় সভা অনুষ্ঠিত এসএসসির ফলাফলে বজলুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অভাবনীয় সাফল্য দাখিলে শতভাগ সাফল্য, দেশসেরা তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা এসএসসির ফলাফলে মাইলস্টোন কলেজের প্রশংসনীয় সাফল্য বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রাষ্ট্রপতি পদে হতে যাচ্ছে ভোট, ইতিহাসে দ্বিতীয়বার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ ডিএনসিসির সঙ্গে সমন্বয়ে পরিচ্ছন্নতার নতুন উদ্যোগ নিকুঞ্জ-টানপাড়ায় নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের উদ্যোগে উত্তরা ১৩ নং সেক্টর-এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

মৌলভীবাজারে আ. লীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেপ্তারকৃতরা হলেন— মৌলভীবাজার পৌর ছাত্রলীগের সদস্য মাহফুজ ইসলাম (২২), কমলগঞ্জ উপজেলার ৭ নম্বর আদমপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. মোস্তফা কামাল (৪০), জুড়ী উপজেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক খোকন দে (৩৩), কুলাউড়া উপজেলার ১২ নম্বর পৃথিমপাশা ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মো. রুবেল আহমদ (২১) ও একই উপজেলার রাউৎগাঁও এলাকার আওয়ামী লীগ কর্মী নানু মিয়া নান্নু (৩৩), বড়লেখা উপজেলার মজফরপুর এলাকার শ্রমিকলীগের কর্মী ফয়ছল আহমদ (৩৯), রাজনগর  উপজেলার হরিচক এলাকার ছাত্রলীগের কর্মী মুক্তার মিয়া (৩০)।মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ডেভিল হান্ট ফেজ টু অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102