শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
উত্তরা পশ্চিম থানার ষান্মাসিক দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগেই রচিত হয়েছে দেশের রাজনীতির নতুন ধারা’: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উত্তরা দিয়াবাড়িতে শুরু হচ্ছে ‘উত্তরা গার্ডেন সেন্টার কর্তৃক বৃক্ষমেলা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ইউরোপ ও দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়নরা ফ্যাসিবাদবিরোধী চেতনায় নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ’—বাঘাইছড়িতে মীর হেলাল প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন, ২০২৬ বিষয়ক জাতীয় পর্যায়ের অবহিতকরণ সভা রাতে খেলা দেখে ফেরার পথে উত্তরায় দুই সাংবাদিক নিহত

ভারতের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করবে পাকিস্তান

অনলাইন ডেক্স রির্পোট
  • আপডেট টাইম: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পরেই ভারতীয় ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন পাকিস্তানের যুব দলের কোচ সরফরাজ আহমেদ। তবে সেটা ছিল মৌখিক। এবার নাকি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।অভিযোগ করতে চাওয়ার বিষয়টি নিজেই জানিয়েছেন পিসিবির সভাপতি মহসীন নাকভি।দীর্ঘ ১৩ বছর পর যুব এশিয়া কাপ শিরোপা জেতায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ক্রিকেটারদের জন্য অভ্যর্থনার আয়োজন করেন। সেই অনুষ্ঠানেই এসিসির সভাপতি নাকভি বলেছেন, ‘অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের ক্রিকেটারদের উত্তেজিত করছিল ভারতীয় খেলোয়াড়রা। এই ঘটনায় আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানাবে পাকিস্তান। রাজনীতি ও ক্রীড়াকে সব সময় আলাদা রাখা উচিত।দুবাইয়ে আইসিসির ক্রিকেট একাডেমির ফাইনালে বেশ কয়েকবারই দুই দলের খেলোয়াড়দের মধ্যে কথা-কাটাকাটি করতে দেখা গেছে। সেই তর্কে কে জিতেছে আর কে হেরেছে সেটা জানা না গেলেও ভারতকে ১৯১ রানে হারিয়ে ট্রফি জেতে পাকিস্তান। জয়ের পরেই কোচ সরফরাজ জানান, ভারতের ক্রিকেটাররা খেলার পরিপন্থী আচরণ করেছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, ‘ফাইনালে ভারতের আচরণ যথাযথ ছিল না।তাদের আচরণ ক্রিকেটের পরিপন্থী ছিল। তা সত্ত্বেও, আমরা স্পোর্টসম্যানশিপে জয় উদযাপন করেছি। ক্রিকেট সব সময় সঠিক চেতনায় খেলা উচিত। ভারত যা করেছে তাতে তাদের নিজস্ব কর্মকাণ্ডের প্রতিফলন ঘটেছে।’

নিউজটি শেয়ার করুন..

  • Print
  • উত্তরা নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন:
এ জাতীয় আরো খবর..
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৩-২০২৫ | Technical Support: Uttara News Team
themesba-lates1749691102